ইব্রাহিম হোসেন, হাকিমপুর উপজেলা প্রতিনিধি।
সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এর ধারাবাহিকতায় হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে, ২০শে আগষ্ট বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গাছের চারা রোপণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন ।
উপস্থিতি ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন, আজম সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,
গাছের চারা রোপণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করায়, সকলেই তাদের প্রশংসা করেন।