বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাছা জোন অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১২:৩১ am
গাছা জোন অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)

গাছা জোন অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন গাছা জোন অফিস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা জোন অফিসে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার গাছা জোনে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি গাছা জোনে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, ব্যারাকসহ বিভিন্ন কল্যাণমূলক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি সদস্যদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নিয়ে তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন), গাছা থানার অফিসার ইনচার্জসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!