শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজিবির উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষন শেষে সনদ বিতরণ অনুষ্ঠান

বিজিবির উদ্যোগে সীমান্তের যুবকদের প্রশিক্ষন শেষে সনদ বিতরণ অনুষ্ঠান
Google পছন্দে যোগ করুন

প্রতিবেদক: সাজু আহমেদ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্তের ১৫ জন যুবককে প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস প্রদান করেছে বর্ডার গাড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে
প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ বিতরণ করেন প্রধান অতিথি বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ- উজ-জামান, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা আহমেদ হাসান, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।

বিজিবি জানান ফুলবাড়ী ২৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় জলপাইতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে ৪ সপ্তাহব্যাপী "বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” কার্যক্রম শুরু হয়। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বর্তমান বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। তাই বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সকল ধরনের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। তাছাড়া সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর পাশাপাশি যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

Link Copied