বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবা ও কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০১:৪৬ pm
৩৫
কসবা ও কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
জব্দকৃত মালামাল

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়নের অধীন চন্ডিদার, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক টহলদল অভিযান চালিয়ে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইক জব্দ করে।

জব্দ করা এসব চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি জানান, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!