সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপি'র সংবাদ সম্মেলন

অভিজিত শীল
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫২ pm
৩৬
যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপি'র সংবাদ সম্মেলন

অভিজিত শীল নাচোল,( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সাথে বৈঠকের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত ওসিকে প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

রবিবার ১৬ই আগস্ট বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা কর্মীদের সাথে বৈঠক করেছেন ওসি নূরে আলম। বিস্ফোরকসহ সন্ত্রাসী আইনে একাধিক মামলা থাকলেও আ.লীগ ও যুবলীগের নেতা কর্মীদের গ্রেপ্তারে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। ওসির কারনে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তারা নানা রকম কার্যক্রম পরিচালনা করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয় না। এমনকি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা আরও বলেন, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদক বিরোধী উঠান বৈঠকেও ওসির পাশে বসে থাকতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ.লীগেটর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে। যা অত্যান্ত দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসি নূরে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। অন্যান্য দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে যুবলীগ নেতা মধুর পদ-পদবী আমার জানা ছিল না। তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিভিন্ন পদ-পদবীতে থাকা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিয়মিত ভাবে করা হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!