শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চরভাগায় আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও বিদ্যালয় সমূহের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ ।

আল আমীন সরদার
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৮:২৭ pm
৪০
চরভাগায় আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও বিদ্যালয় সমূহের  মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ ।

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শুক্রবার (১৪ আগস্ট) চরভাগা ইউনিয়নের শহীদ বুদ্ধিজীবী ডাঃ হুমায়ুন কবির আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভাগা আশার আলো ফাউন্ডেশনের সভাপতি এস এম স্বপন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আশরাফুল ইসলাম (সাইফুল) ও সাইফুল ইসলাম চোকদার।

অনুষ্ঠানে চরভাগা ইউনিয়নের ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,ব্যাগ, ছাতা ও নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা বলেন, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চরভাগা আশার আলো ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। একটি ওয়ার্ড থেকে কার্যক্রম শুরু করে বর্তমানে পুরো চরভাগা ইউনিয়নের শিক্ষার্থীদের সহযোগিতার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম ইউনিয়ন থেকে থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তারা আরও বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করতে আশার আলো ফাউন্ডেশন ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভাগা আশার আলো ফাউন্ডেশনের সভাপতি এস এম স্বপন সরকার, সিনিয়র সহ-সভাপতি কাদির সরদার, সহ-সভাপতি জুবায়ের মাহমুদ স্বপন পাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চোকদার, সাংগঠনিক সম্পাদক নুর মোঃ মোল্লা, সাংগঠনিক সম্পাদক রিপন প্রধানিয়া, অর্থবিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক ফারুক কবিরাজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হোসেন মাল, কার্যকরী পরিষদ সদস্য ইসহাক বকাউল, আঃ রহমান কালু মুন্সী এবং অ্যাডভোকেট আশরাফুল ইসলাম (সাইফুল)সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!