মনিরামপুর (যশোর)প্রতিনিধিঃ-মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের মৃতঃ- মজিবর মোল্লার ছেলে বুলবুল হোসেন দীর্ঘদিন যাবত তার শ্যালক মোঃ শাহিন হোসেন এর মাধ্যমে আশেপাশের এলাকার আনুমানিক ২৫ জন কে সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাঠান।বুলবুল হোসেন এলাকাতে মাতবর নামে পরিচিত।
তাদের মধ্যে কয়েকজনের কাজের জন্য আকামা পাওয়া যায় কিন্তুু বেশিরভাগ লোকের আকামা পাওয়া যায় নাই।আবার আকামা পেয়ে যারা কাজ করছেন তাদের পারিশ্রমিক সঠিকভাবে দেওয়া হয় না। উক্ত বিষয়ের উপর মোঃ নয়ন হোসেন বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন আদালত কর্তৃক গ্রেফতারী পরোওয়ানা জারি হওয়ায়, বুলবুল হোসেন ওরফ মাতবর কে মনিরামপুর থানা পুলিশ গ্রেফতার করেন।
নয়ন হোসেন বলেন,সৌদি আরবে কর্মচারীদের বেতনের টাকা শাহীন নিজেই উঠায়ে নিতেন। বেতনের টাকা ফেরত চাইলে সৌদির কফিলের মাধ্যমে নির্যাতন করার অভিযোগ রয়েছে।নয়ন হোসেন আরও বলেন ২০২৫ সালের ২৮ ডিসেম্বর সৌদি আরবে একটি রুমে আটকে রেখে কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেওয়া হয় এবং
৩ লাখ টাকা দাবি করা হয়।পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং ব্যাংকের মাধ্যমে আরও এক লাখ বিশ হাজার টাকা দেওয়ার পর ২৫ ফেব্রুয়ারি নয়ন হোসেনকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।