আজ ১৩ আগস্ট ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জিকরা এলাকায় অবৈধ চায়না দুয়ারি (রিং) জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আনুমানিক ৫০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শিহাবুর রহমান ও কসবা থানার এএসআই সঞ্জয় কুমার সাহা উপস্থিত ছিলেন।