মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুবিতে বাংলাদেশ নেদারল্যান্ডস তরুণ সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০২:৫৬ am
১৪
খুবিতে বাংলাদেশ নেদারল্যান্ডস তরুণ সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
খুবিসাস ও নেদারল্যান্ডস প্রতিনিধি দল

(খুবিসাস)পিপলস পার্টনারশিপ জোরদার সাহস ও শক্তিশালী করবার জন্য নেদারল্যান্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু ও সাংস্কৃতিক বিনিময়ে যৌথ কাজের তাগিদ।

মোঃ গোলাম কিবরিয়া খুলনা।

বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যে পিপলস পার্টনারশিপ বা জনগণের মধ্যকার অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাতও মতবিনিময় করেছে। (খুবি)তেএকটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গত ১০ ই আগস্ট ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও নেদারল্যান্ডের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি সাংবাদিকতা গল্প অভিজ্ঞতা বিনিময় শিক্ষা গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে একটি স্থায়ী নেটওয়ার্ক স্থাপন ও সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের জীবন সংস্কৃতি অভিজ্ঞতা সম্ভাবনা ও পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরার বিষয় মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় ভবিষ্যতে দুই দেশের তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের যৌথ প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। এ সময় জলবায়ু পরিবর্তনের মত বৈশ্বিক সংকট মোকাবেলায় সাংবাদিক দের ভূমিকা এবং এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পারিক বোঝাপড়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

১০ আগস্টের এই বিশেষ সাক্ষাৎকারে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ নাফিজ আহসান এবং প্রফেসর ডঃ মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন। এ সময়( খুবিসাস)কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করেছেন এ ধরনের আন্তর্জাতিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এটি ভবিষ্যৎ শিক্ষা গবেষণা আধুনিক সাংবাদিকতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে আরো কার্যকর সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে। যা দুই দেশের সম্পর্ককে আরো বেগবান করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!