বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও উপহার বিতরণ

অভিজিত শীল
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ pm
২
নাচোলে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ ও উপহার বিতরণ

অভিজিত শীল, ​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখার উদ্যোগে সম্প্রতি বেগম মহসিন মাদরাসা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহইয়া খালেদ।

​বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে পারস্পরিক সংহতি, অসাম্প্রদায়িক চেতনা এবং সামাজিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বিভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তারা।

​পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিন্নধর্মাবলম্বী গুরু মো. আশীষ কুমার, স্থানীয় নেতা স্বপন সাহা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন এবং মো. নুরুল হুদা।

​আলোচনা সভা শেষে স্থানীয় ভিন্নধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!