রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অগ্নিকান্ডে ১১ টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই।

নুরুল ইসলাম নাহিদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ pm
৩
অগ্নিকান্ডে ১১ টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই।
অগ্নিকাণ্ড

প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ,

কালিয়াকৈর, গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১১ কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় মালামাল বের করা সম্ভব হয়নি।

কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, আগুনে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!