মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পরকীয়া সম্পর্কের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৭ pm
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পরকীয়া সম্পর্কের অভিযোগ
নিহত আলিফ

নিজস্ব প্রতিনিধি : ফজলুল কবির

পাবনার সাঁথিয়ায় এক লিবিয়াপ্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইজ শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে একই এলাকার বাসিন্দা বাদশা জীবিকার উদ্দেশ্যে লিবিয়া যান। এরপর তার স্ত্রীর সঙ্গে আলিফের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) রাতে আলিফ ওই নারীর বাড়িতে যান।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা ওই ঘরের ভেতর আলিফের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, ওই নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে আলিফকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, রাতে ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়ে আলিফ তাকে বিয়ের প্রস্তাব দেন। এতে ওই নারী রাজি না হওয়ায় আলিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পরকীয়া প্রেমের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!