মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় বায়ুদূষণবিরোধী অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫১ pm
নওগাঁয় বায়ুদূষণবিরোধী অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ শহরের কুমুরিড়া জবারমোড় এলাকায় বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ রবিবার (২০ জুলাই) বিকেলে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। এ সময় রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় ও ঢাকনা ছাড়া নির্মাণ সামগ্রী (পাথর, বালি ও ইটের খোয়া) রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। একই সাথে মোট ৪ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযান চলাকালে পরিবেশ সুরক্ষায় উপস্থিত সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল জেলা পুলিশ, একটি চৌকস দল। জেলা পরিবেশ অধিদপ্তর, সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন জানান, জেলা জুড়ে বায়ু তথা সামগ্রিক পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!