মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাজশাহীতে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:০৬ pm
রাজশাহীতে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

রাজশাহী সদর: রাজশাহী মহানগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় জনি (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ মামলার শুনানি শেষে এ রায় দেন।

রোববার (১৯ জুলাই) আরএমপি’র পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, বোয়ালিয়া মডেল থানার মামলা নং-৩০, তারিখ ১৮ জুলাই ২০১৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলায় গ্রেপ্তার আসামি মো. জনিকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়। জনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বৌবাজার এলাকার নওশাদের ছেলে।

মামলার শুনানি শেষে আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান এবং আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!