শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শ্রীপুরে কাঁঠাল পাইকারের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, বিচার না পাওয়ার ক্ষোভ

মোঃ মহিন উদ্দিন
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৭ pm
১০
শ্রীপুরে কাঁঠাল পাইকারের দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, বিচার না পাওয়ার ক্ষোভ

রিপোর্টার মোঃ মহিন উদ্দিন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম জৈনা বাজার কাঁঠালের হাটে নষ্ট কাঁঠালের ক্ষতিপূরণ হিসেবে মাত্র ২০০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক পাইকারি ব্যবসায়ীর দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনার পর হাটের ইজারাদারের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী পাইকারের নাম হাসমত আলী। অভিযুক্ত কাঁঠাল বিক্রেতা শহীদ (পিতা: মকবুল হোসেন) বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার জৈনা বাজার কাঁঠালের হাট থেকে হাসমত আলী ৩০টি কাঁঠাল ৪ হাজার ৩০০ টাকায় কিনেন। কেনাবেচার সময় বিক্রেতা শহীদ একটি কাঁঠালে সামান্য ত্রুটি রয়েছে বলে জানান। তবে পরে কাঁঠাল পরীক্ষা করে দেখা যায়, ৩০টির মধ্যে ৫টি কাঁঠালই পচা ও নষ্ট।

এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ২০০ টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিক্রেতা শহীদ প্রকাশ্যে হাসমত আলীর থুতনির দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় হাটে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী হাসমত আলী বলেন, “আমি দীর্ঘদিন ধরে পাইকারি ব্যবসা করছি। সামান্য ২০০ টাকা ফেরত চাইতে গিয়ে সবার সামনে আমাকে অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। ঘটনার পর বিচার চেয়ে হাটের ইজারাদারের কাছে গেলেও কোনো প্রতিকার পাইনি।”

এ ঘটনায় হাটের নিরাপত্তা ও বিচারহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, জৈনা বাজার শ্রীপুরের অন্যতম বৃহৎ কাঁঠালের হাট। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এখানে ব্যবসা করতে আসেন। এমন ঘটনা অব্যাহত থাকলে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং বহিরাগত পাইকাররা এ হাটে আসতে নিরুৎসাহিত হবেন।

স্থানীয় ব্যবসায়ীরা জৈনা বাজারের ইজারাদার ও হাট পরিচালনা কমিটির কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!