বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা।। দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

মোঃ রুবেল রানা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ am
১৩
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা।।  দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক

মেহেরপুরে শহরের কলেজ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার সময় মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন, মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইয়ারুল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম আকাশ ও শিশুবাগানপাড়ার বাবু বিশ্বাসের ছেলে আলী কদর শাওন। আআটককৃতরা মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে দাবি করেন।

পুলিশ জানান, রাতে শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার লক্ষে আগুন নিক্ষেপ করে। এই সময় ঘটনাস্থলে ডিউটিতে থাকা পুলিশ ও জনগণ ইব্রাহিম ইসলাম আকাশ ও আলী কদর শাওন নামের দুজনকে আটক করে। পরে খবর পেয়ে ডিবি পুলিশ তাদের ডিবি কার্ষালয়ে নিয়ে আসে।

দুজনের কোন রাজনৈতিক পদ পরিচয় যাচাই-বাছাই চলছে বল পুলিশ জানায়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা বিষয়টি নিশ্চিত করে বলেন, শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে আগুন নিক্ষেপের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ দুজনকে আটক করে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!