মো: গোলাম কিবরিয়া , খুলনা:
জাতীয় নাগরিক কমিটির অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের খুলনা মহানগরে বিশেষ সাংগঠনিক সভায় আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় যুবশক্তি, খুলনা মহানগর।
রোববার (১৮ অক্টোবর) এক যৌথ শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের আহ্বায়ক সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব মো. হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক আলিফ আফিফ অন্তিক।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতাদের এই সাংগঠনিক সফরের মাধ্যমে খুলনার ছাত্র ও যুবসমাজ আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হবে। পাশাপাশি নতুন বাংলাদেশের তরুণদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও গতিশীল হবে।
তাঁরা কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিশেষ সাংগঠনিক সভার সার্বিক সফলতা কামনা করেন।