রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ভূরুঙ্গামারী কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি শফিকুল, সম্পাদক ঢেপু সর্দার

ভূরুঙ্গামারী কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি শফিকুল, সম্পাদক ঢেপু সর্দার
Google পছন্দে যোগ করুন

ভূরুঙ্গামারী উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল হামিদ (ঢেপু সর্দার) নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে মো. ইনতাজ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ১ হাজার ২৪৯ জন ভোটারের মধ্যে ৯৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৭৭ দশমিক ৫০ শতাংশ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শফিকুল ইসলাম ৫১৬ ভোট, সহসভাপতি পদে মিলন শেখ (আকাশ) ৫৬৫ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল হামিদ (ঢেপু সর্দার) ৪৯৯ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে জয়নাল আবেদীন ৪৭৫ ভোট, অর্থ সম্পাদক পদে নুরুল ইসলাম ৬৪৪ ভোট, দপ্তর সম্পাদক পদে সুরুজ্জামান (বাটু) ৪৮৫ ভোট, প্রচার সম্পাদক পদে রমজান আলী ৪৫০ ভোট এবং কার্যকরী সদস্য পদে জহুরুল ইসলাম ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এফ. এম. শাখাওয়াত হোসেন (তৌহিদ)। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. খাইরুজ্জামান (ফুয়াদ)।

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত ইউনিয়নটি রাজ-২৬৬১ নম্বর নিবন্ধনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য সংগঠনটি নতুন নেতৃত্ব পেল।

Link Copied