রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের পদ্মা বেইলি ব্রিজ ও নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  শরীয়তপুরের পদ্মা বেইলি ব্রিজ ও নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
Google পছন্দে যোগ করুন

শরীয়তপুর পদ্মা বেইলি ব্রিজ-নাওডোবা এলাকায় আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরের পদ্মা বেইলি ব্রিজ ও নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শরীয়তপুর জেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), সংসদ সদস্য মোঃ শফিকুর রহমান কিরণ (শরীয়তপুর-২), সংসদ সদস্য মোঃ সাঈদ আহমেদ আসলাম (শরীয়তপুর-১), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উর্মি আক্তার এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক মো. সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। এ ছাড়াও শরীয়তপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বাইরে অবস্থানরত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি ও কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

বক্তারা আরও অভিযোগ করেন, গোপালগঞ্জ, নড়াইলসহ বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, “আপনারা অনেক করেছেন, আমরা অনেক ধৈর্য ধরেছি। ধৈর্যেরও একটা সীমা আছে। ৫ আগস্টের আগে দীর্ঘ ১৭ বছর আমরা নানা ধরনের নির্যাতন, জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছি। তখন আমরা স্বাভাবিকভাবে বাড়িতে ঘুমাতে পারিনি। কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা ঘরে বসে থাকব না; অন্যায় ও নাশকতার বিরুদ্ধে শক্ত হাতে প্রতিহত করব।”

সমাবেশ থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কেউ যেন নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সহিংস কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার নির্দেশনা দেন বক্তারা।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

Link Copied