হোসেন আলী রানা, কোটালিপাড়া সংবাদদাতা :
গোপালগঞ্জের কোটালিপাড়ার ৫ নং রাধাগন্ঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাকচী বলেন আদালত বা কোট নয় সমাধানের আশ্রয় হোক গ্রাম্য আদালত।
"" অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে
চলো যাই গ্রাম আদালতে ""
শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ করতে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাধাগন্জ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান শ্রী ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক দিক তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশনের কোটালীপাড়া উপজেলা সমন্বয়কারী খালেদা পারভীন। এ সময়ে তিনি বলেন গ্রামের হতদরিদ্র মানুষ যেন আইনের শাসন থেকে বঞ্চিত না হয় ন্যায় বিচার পাই এই গ্রাম্য আদালতে। কম খরজে সল্প সময়ে সঠিক বিচার পেতে সবাই চলো গ্রাম্য আদালতে।বাবু ভীম চন্দ্র বাকচী বলেন আমার ইউনিয়নের সমস্ত জনগণকে আহ্বান করব মামলা আদালতে না করে পরিষদে করুন সঠিক সমাধান নিন।এসময়ে ৫ নং রাধাগন্ঞ্জ ইউনিয়ন পরিষদের কমকর্তা ঔ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।