মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা
Google পছন্দে যোগ করুন

গাজীপুর প্রতিনিধি: মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দুই উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদ, পিপিএম।

বিদায় সংবর্ধনাপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন জিএমপির সিটিএসবি ও প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম এবং এস্টেট ও ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

মোহাম্মদ মহিউল ইসলাম ২৬ জানুয়ারি ২০২৫ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। তিনি সিটিএসবি ও প্রটেকশন বিভাগে দায়িত্ব পালনের আগে জিএমপির মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ৫ মার্চ ২০২৫ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। কর্মকালীন সময়ে তিনি লজিস্টিকস ও সাপ্লাই বিভাগ এবং অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশে জিএমপি কমিশনার মোঃ আশিক সাঈদ, পিপিএম তাঁদের কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি তাঁদের পরবর্তী কর্মস্থলে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Link Copied