বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

নিতিশ চন্দ্র বর্মন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ pm
২৭
পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে কোনো একসময় বিদ্যালয়ের প্রধান ফটকের তালা ও অফিস কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে চোরেরা। এ সময় বিদ্যালয়ের অফিস কক্ষ তছনছ করে সিসিটিভি ক্যামেরা, মনিটর, ফ্যান, ল্যাপটপ, সাউন্ড সিস্টেমসহ মূল্যবান বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে প্রথমে দুই শিক্ষার্থী এসে প্রধান ফটক ও অফিস কক্ষের দরজা খোলা দেখতে পায়। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষকদের ফোন করে জানায়। পরে শিক্ষকরা বিদ্যালয়ে এসে অফিস কক্ষে প্রবেশ করে চুরির বিষয়টি নিশ্চিত হন।

শিক্ষকরা জানান, চোরেরা বিদ্যালয়ের বাইরের দেওয়ালে থাকা একটি সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে। পরে অফিস কক্ষে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে আলমারিতে রাখা একটি ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরার মনিটর, দুটি ফ্যান, সাউন্ড সিস্টেমের বক্স, প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

চুরির ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান জানান, বর্ষালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

চুরির ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকার পরও কীভাবে চোরেরা নিরাপদে প্রবেশ করে মালামাল নিয়ে গেল তা নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!