বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দেলুটী ইউনিয়নে ইতিহাসের প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী তমা বিশ্বাস

মোঃগোলাম কিবরিয়া
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ pm
৭
দেলুটী ইউনিয়নে ইতিহাসের প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী তমা বিশ্বাস

মো. গোলাম কিবরিয়া খুলনা:

খুলনার পাইকগাছা উপজেলার ৪ নম্বর দেলুটী ইউনিয়নের নির্বাচনী ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তমা বিশ্বাস। এর মধ্য দিয়ে ইউনিয়নটির দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো নারী চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সাহসী সিদ্ধান্ত নিলেন।

তমা বিশ্বাসের এই ঐতিহাসিক পদক্ষেপকে কেন্দ্র করে স্থানীয় নারী ও তরুণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে সমাজে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার ও ইতিবাচক পরিবর্তনের এক বড় প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।

নির্বাচনী মাঠে নিজের লক্ষ্য তুলে ধরে তমা বিশ্বাস বলেন, “নারীরা কেবল ঘরের দায়িত্ব পালন করবেন—এমন প্রাচীন ধারণা পরিবর্তনের সময় এসেছে। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে নারীরাও প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের কল্যাণে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে পারেন।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে দেলুটী ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ জোর দেবেন। একই সঙ্গে সাধারণ মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের মতে, চেয়ারম্যান পদে তমা বিশ্বাসের এই প্রার্থিতা দেলুটী ইউনিয়নের প্রথাগত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন নির্বাচনে তিনি ভোটের মাঠে কতটা জনসমর্থন নিজের পক্ষে টানতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষায় রয়েছেন ইউনিয়নবাসী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!