রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আখাউড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা।

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ pm
১২
আখাউড়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা।
পানিতে লাশের ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার দুপুরে পৌরশহরের খরমপুর গ্রামের পশ্চিম পাশে তিতাস নদীর শাখা নদীর রেলসেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রেলসেতু এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে আখাউড়া থানা ও আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থলটি রেলওয়ে থানার আওতাধীন হওয়ায় রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, খরমপুর কেল্লা বাবার মাজারে আসা কোনো ভক্তের হতে পারে। আবার এ পথে চলাচলকারী কোনো ট্রেন থেকে পড়ে গিয়েও ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

মরদেহ উদ্ধারকারী রেলওয়ে পুলিশের এসআই আব্দুল কাদের জানান, যুবকের পরনে কালো শার্ট ও জিন্সপ্যান্ট ছিল। মাথা ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!