রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে সেমিনার

মোঃ মোশফিকুর রহমান স্বপন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ pm
১১
ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে সেমিনার

মোঃ মোশফিকুর রহমান স্বপন:

সুনামগঞ্জ

সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে।

শনিবার (৩ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, সুনামগঞ্জের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। স্বাগত বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

‘গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা। ‘সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ’ বিষয়ে বক্তব্য দেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার।

এছাড়া ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।

সেমিনারে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির তথ্য জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যে প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রথম ছয় মাসের সাফল্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সেমিনারের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা সরকারের কার্যক্রম ও সাফল্যের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সেমিনারে সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

উন্মুক্ত আলোচনায় তারা গণমাধ্যমের দায়িত্ব, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য জনগণের কাছে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।

এছাড়াও সংবাদ সংগ্রহে সহজেই তথ্য পাওয়ার বিষয়ে কর্মকর্তাদের আন্তরিকতার সহিত সহায়তার আহবান জানান তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!