শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শেরপুর সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ pm
১১
শেরপুর সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

মোঃ ওসমান গনি 
শেরপুর জেলা প্রতিনিধি, 

শেরপুরের শ্রীবরদী উপজেলার হাড়িয়ায়াকোনা  সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস  জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১১লাখ ৭৬ হাজার ৫০০ টাকা।

(০২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় চোরাই পথে আনা ভারতীয় কসমেটিকস,  জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!