শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ pm
১০
গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের হাড়িনাল-আফারখোলা এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের অভিযোগ, প্রেমের সম্পর্কের পর শারমিন ও আবিদ বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, আবিদ তার স্ত্রীকে মোবাইল ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও পারিবারিক কলহের সৃষ্টি হয়।

পরিবারের দাবি, রাতে ১২ টার পর আবিদ ঘুমিয়ে পড়লে শারমিন ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। এরপর ক্ষতস্থানে মরিচের গুঁড়া লাগিয়ে দিয়ে আবিদের ২ টা মোবাইল ফোন ও টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত আবিদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!