শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ pm
৫
বাসন থানার বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাসন থানা পুলিশ ০২ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজনৈতিক মামলার এজাহারনামীয় আসামি, ডাকাতি প্রস্তুতি মামলার আসামি এবং জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। পরে তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত রাজনৈতিক মামলার এজাহারনামীয় ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোঃ রকিবুল ইসলাম রকিব (৪১), মোঃ কামাল হোসেন কাজী (৫৬), আশরাফ উদ্দিন ওরফে পাভেল মৃধা (৩৭) এবং মোঃ লোকমান হোসেন ওরফে রবিন (৩৭)।

এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোঃ সাকিব (২৭), মোঃ রিহাব (২৪), মোঃ মেহেদী হাসান (২৫), মোঃ বাবুল (২৭), মোঃ আবুল হাসান (২৬), মোঃ হাবিবুর রহমান (২২) এবং মাসুম রানা (৩৮)।

অপরদিকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাজল হোসেন ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, নিয়মিত পুলিশি অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এতে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!