শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভোর রাতে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই

মোঃ রুবেল রানা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫১ pm
৮
ভোর রাতে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভ্যান ও টাকা ছিনতাই

মেহেরপুরের গাংনীতে গলায় দেশীয় অস্ত্র ধরে ভ্যান ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বামন্দী- দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া তিনজনের বাড়ি উপজেলা কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া ও দেবীপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ফজরের আজানের পর এই ধরনের ছিনতাই হবে কেউ ভাবতেও পারেনি। ছিনতাইকারীরা রাস্তায় বাঁশ ঠেকিয়ে গতিরোধ করে দু’টি পাখি ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ রাস্তা দিয়ে রাতে চলাচল করা যাত্রীদের জন্য নিরাপদ বলে মনে হয় না। পুলিশের টহল আরো জোরদার করা প্রয়োজন।

ভুক্তভোগী সোহান আলী বলেন, আমরা নওদাপাড়া থেকে ষোলটাকার উদ্দেশ্যে মাছ ধরার জন্য যাচ্ছিলাম। দেবীপুর থেকে বামন্দীর রাস্তায় ঢুকতেই বাঁশ ঠেকিয়ে আমাদের গতি রোধ করে।আমরা ফজরের আযানের পরপরই যাচ্ছিলাম।তাদের কাছে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল। পরে আমাদের মাঠের ভেতর নিয়ে গিয়ে বেধে রেখে ফ্যান নিয়ে চলে যাই।আর আমার কাছে নগদ পাঁচ হাজার ৫০০ টাকা ছিল সেটাও নিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরও বলেন, ছিনতাইকারী সদস্যদের মুখ বাধা ছিল।ফজরের আজানের পরপরই এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারিনি। আমরা ভ্যানে তিনজন ছিলাম। আমাদের মাছধরা জাল আর হাড়ি রেখে যায় ছিনতাইকারীরা।

দেবীপুর গ্রামের মোঃ রুহুল আমিন বলেন, দেবীপুর পার হয়ে একটি কালভার্টের পৌঁছাতেই দুইজন ভ্যানে উঠে পড়ে। আর সামনে দুইজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। আমি ভ্যান ঘোরাতে গেলে তারা লাঠি দিয়ে আমার হাতে জোরালোভাবে দুটি আঘাত করে। তারা সামনে আরো কয়েকজন ছিল। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের দলে ৬ থেকে ৭ জন সদস্য ছিল।

পরে আমাকে মাঠের ভিতরে নিয়ে গিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখে এবং মারধর করে। আমার কাছে থাকা নগদ ৭০০ টাকাও নিয়ে যায়।পরে আমার ডাকাডাকি শুনে এলাকার লোকজন ছুটে এসে আমার হাতের বন্ধন খুলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম বলেন, শুক্রবার ফজরের আজানের পরপরই বামন্দী – দেবীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখান দু’টি পাখি ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

বামন্দী ক্যাম্পের এসআই মো: জহুরুল ইসলাম বলেন, আমরা ছিনতাইয়ার ঘটনাস্থান পরিদর্শন করেছি। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছিনতাকারীদের সনাক্ত ও আটক করতে কাজ করছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!