শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শেরপুরে বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন,

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ pm
১১
শেরপুরে বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন,

মোঃ ওসমান গনি 
শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরের ঝিনাইগাতীতে দীর্ঘদিনের বসতভিটা ও ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি, ভয়ভীতি, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আহাম্মদ শরীফ।

 কুচনীপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আহাম্মদ শরীফ দাবি করেন, তার পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছে। বিরোধীয় সম্পত্তির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে এবং এ সংক্রান্ত দলিল, নামজারি ও খাজনা পরিশোধের কাগজপত্র রয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে বিরোধীয় ৫৭ শতাংশ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নোটিশও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এরপরও প্রতিপক্ষের বিরুদ্ধে হয়রানি, হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগ করেন আহাম্মদ শরীফ।

তিনি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!