মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫৭.৩২ শতাংশ জমি উদ্ধার, ২১ মামলায় দণ্ড-জরিমানা

মোঃএমরুল ইসলাম
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ pm
৬৮
মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫৭.৩২ শতাংশ জমি উদ্ধার, ২১ মামলায় দণ্ড-জরিমানা

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৭.৩২ শতাংশ অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার এবং ২১টি মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন আইনে এসব অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিস্তার রোধে পরিচালিত ১৮টি মামলায় ১৮ জন আসামিকে মোট ২ হাজার ৬৭০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কসমেটিকস ও ওষুধ সংক্রান্ত দুটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধির আওতায় পরিচালিত একটি মামলায় একজন আসামিকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর আওতায় উপজেলার বড়চাপা ও গোতাশিয়া এলাকায় আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে দখল করা ৫৭.৩২ শতাংশ জমি উদ্ধার করে উপজেলা ভূমি প্রশাসন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও ভেজালের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং সরকারি সম্পত্তি রক্ষায় এই অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!