সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ হাসপাতালে ভর্তি

মোঃ সৌরভ হোসেন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ pm
৪৬
কাজিরহাটে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ হাসপাতালে ভর্তি

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

বরিশালের কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে রাজিয়া বেগম নামে এক বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় ও ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে একই বাড়ির আব্দুর রহমান শিকদারের সুপারি গাছ কাটার বিষয়ে জানতে চান রাজিয়া বেগম। এ সময় আব্দুর রহমান শিকদার, তার স্ত্রী ইয়াসমিন বেগম, হান্নানসহ আরও ২-৩ জনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা রাজিয়া বেগমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান,আমাদের কাছে অভিযোগ আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!