সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের ৭ মাস করে কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ pm
৪৬
মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের ৭ মাস করে কারাদণ্ড

নরসিংদী(মনোহরদী)প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে সাত মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর-চন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—ইমন, সাদিকুল ও সজীব।

অভিযানে মনোহরদী থানার এএসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ সজিব মিয়া।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশোধিত ২০২৩ সালের বিধান অনুযায়ী তিনজনকে পৃথকভাবে সাত মাস করে কারাদণ্ড প্রদান করেন।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!