রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপ ও বাইসাইকেলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ pm
১২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপ ও বাইসাইকেলসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ এবং ১টি বাইসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে ৫৩ বিজিবি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করা হয়।

এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই বিওপির অপর একটি টহলদল শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ নুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বিশেষভাবে লুকানো ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও চোরাচালানে ব্যবহৃত ১টি বাইসাইকেল জব্দ করা হয়। আটক নুর ইসলাম শিবগঞ্জ থানার মুন্সিপাড়া গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে।

বিজিবি জানায়, জব্দকৃত এস্কাফ, উইনসেরেক্স সিরাপ এবং বাইসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার টাকা। আটক আসামিসহ জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি সীমান্তে ধারাবাহিক অভিযান চালিয়ে ২ জন আসামিসহ ২১০ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ৬৩ বোতল উইনসেরেক্স সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন এবং মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!