শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ pm
১১
শিবগঞ্জে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১টি প্রদে্শী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়ার মৃত আফসার আলীর ছেলে মোঃ রফিকুল (৩৩) এবং তারাপুর মোড়লপাড়ার মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ রুবেল ওরফে ডলার (২৬)।

​পুলিশ জানায়, জেলাকে মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় শিবগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাসের নেতৃত্বে একটি চৌকস টিম সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের বাথরুমের সামনে অভিযান চালিয়ে উক্ত দুই আসামিকে আটক করে। পরবর্তীতে ১ নম্বর আসামি রফিকুলের কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়।

​শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​জেলা পুলিশ প্রশাসন থেকে সন্ত্রাস, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!