বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে চালাকচর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ pm
মনোহরদীতে চালাকচর বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজারে হোটেল, মিষ্টি, মুদি, কসমেটিকস ও ওষুধের দোকানে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের অভিযোগে একটি হোটেল, একটি কসমেটিকসের দোকান ও একটি ওষুধের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা।

অভিযান শেষে ব্যবসায়ীদের খাদ্যপণ্যের মান বজায় রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং ভোক্তাদের স্বাস্থ্য ও স্বার্থ সুরক্ষায় আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!