বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ pm
মনোহরদীতে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদি এলাকার একটি কলাবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৪৫), অলিম উদ্দিনের ছেলে বিপ্লব (৪০), এবাদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩০) ও আবুল হোসেনের ছেলে সেলিম ভূইয়া (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ জানতে পারে, কীর্তিবাসদি এলাকায় একটি কলাবাগানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে জুয়া খেলার ১৫৬টি তাস এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১১ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!