বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ pm
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে আসামির কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের এক আমবাগানে এ অভিযান চালায়।

আটককৃত আসামি হলেন মোঃ রুবেল হক (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উনিশবিঘা (ডাকঘর: মোল্লাটোলা) গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।

বিজিবি জানায়, টহল দল অভিযান চালিয়ে তাকে ৬০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!