বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে কবির বেপারী হত্যা মামলায় প্রধান আসামির সহকারী ইউসুফ গ্রেপ্তার

মোঃ সৌরভ হোসেন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ pm
কাজিরহাটে কবির বেপারী হত্যা মামলায় প্রধান আসামির সহকারী ইউসুফ গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে কবির বেপারী হত্যা মামলায় ইউসুফ ফরাজী নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বিকেলে কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় কবির বেপারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মিজান বেপারী, সেলিম বেপারীসহ ১৫ থেকে ২০ জনের একটি দল জড়িত ছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর পুলিশ হাবিবুর রহমান হাবুল নামে একজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহত কবির বেপারীর স্ত্রী বাদী হয়ে মিজান বেপারী, বিদ্যানন্দপুরের সেলিম বেপারীসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে কাজিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টার দিকে বিদ্যানন্দপুর ইউনিয়নের তাইজুদ্দিন ফরাজীর ছেলে ইউসুফ ফরাজীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ইউসুফ ফরাজীকে বরিশাল আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশের দাবি, জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন নিশ্চিত করেছেন। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!