বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ pm
বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, সাইবার নিরাপত্তা আইন, ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলা এবং জিএমপি অধ্যাদেশের আওতায় অভিযোগ রয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে জাহাঙ্গীর (৩৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সাইবার নিরাপত্তা আইনের মামলায় এজাহারভুক্ত আসামি রাহাত হাসান শুভ (৩০)-কে গ্রেফতার করা হয়।

ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. লিটন (২৫), মো. মেহেদী হাসান রাব্বি (২৭), মো. সুজন (২৪) এবং এনায়েত হোসেন রাজু ওরফে রাজু আহম্মেদ (২১)।

অন্যদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের আওতায় গ্রেফতার করা হয়েছে মো. নাইম (২২), মো. সোহাগ (১৯), মো. শান্ত হোসেন সাগর (২০), মো. জুম্মন (২১), জীবন রবি দাস (২৮), মো. সাগর মিয়া (৪৫), মো. মহিবুল ইসলাম (৩৭) এবং মো. মারুফ (১৮)-কে।

বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!