সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালিউল্লাহ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ pm
শিবগঞ্জে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ বোতল ফেন্সিডিল এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৬:৫০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রাম থেকে মালিকবিহীন ১টি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ১ মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিন সকাল ৮:৫০ মিনিটে আজমতপুর বিওপির অপর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৮০০ গজ ভেতরে শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ বোতল মালিকবিহীন ফেন্সিডিল উদ্ধার করে।

উভয় অভিযানে উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে সকল প্রকার চোরাচালান ও মাদক রোধে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!