শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যাত্রাবাড়ীতে থানার ভেতরে ও আশেপাশে পরপর ৫ ককটেল হামলা: আহত অটোরিকশাচালক, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মোঃ কামরুল হাসান পলাশ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ pm
যাত্রাবাড়ীতে থানার ভেতরে ও আশেপাশে পরপর ৫ ককটেল হামলা: আহত অটোরিকশাচালক, অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৮ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় থানার অভ্যন্তরে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক আহত হয়েছেন। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৩২ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন ফ্লাইওভারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশ থেকে পুলিশ বক্সসংলগ্ন মেইন রাস্তায় এবং থানার অভ্যন্তরে ড্রিল শেডের দেয়াল ঘেঁষে অজ্ঞাত ব্যক্তিরা মোট পাঁচটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি থানার অভ্যন্তরে এবং দুটি ড্রিল শেডের দেয়ালসংলগ্ন এলাকায় পড়ে বলে জানা গেছে।

হামলার সময় গুলির শব্দ শোনা গেছে বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে গুলি ছোড়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা পাঁচটি ককটেলের মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। সেটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতা অবলম্বন করে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর যাত্রাবাড়ী চৌরাস্তায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।

ঘটনাটি কারা ঘটিয়েছে এবং হামলার উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!