শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

মোঃ মোশফিকুর রহমান স্বপন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ pm
১২
তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

মোঃ মোশফিকুর রহমান স্বপন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছরের এক শিশুকে একটি ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে।

শিশুটির চাচা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর শিশুটি বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এ সময় একই গ্রামের আজিজ মিয়ার ছেলে লাকিব মিয়া বিস্কুট দেওয়ার কথা বলে শিশুটিকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

একপর্যায়ে শিশুটির কান্না ও চিৎকার শুনে অভিযুক্ত দরজা খুলে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

শিশুটির চাচা বলেন, “শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে বারবার আঁতকে উঠছে। পরে রাতেই তাকে থানায় নিয়ে গিয়ে বিষয়টি জানানো হয়। বর্তমানে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমদ বলেন, “রাতে শিশুটিকে থানায় নিয়ে আসা হয়েছিল। তার রক্তক্ষরণ হচ্ছিল। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!