বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে দুইটি গরু ও তালা কাটার সরঞ্জামসহ আটক তিন

মোঃ লিটন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ pm
৯৪
কুমারখালীতে দুইটি গরু ও তালা কাটার সরঞ্জামসহ আটক তিন
ছবি: তিন সন্দেহভাজন ডাকাত ও জব্দকৃত দুটি গরু

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুইটি গরু ও তালা কাটার বিভিন্ন সরঞ্জামসহ তিন সন্দেহভাজন ডাকাতকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাছ-উদ রুমি সেতু এলাকা থেকে তাদেরকে আটক করা হয় ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সৈয়দ মাছ-উদ রুমি সেতু এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে থানা পুলিশ। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দেওয়া হয়। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকে থাকা সংঘবদ্ধ দলের তিন সদস্য পালিয়ে যায়। পরে ট্রাক থেকে দুইটি গরু ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা সহ তিনজনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আটক ব্যক্তি সহ পালিয়ে যাওয়া সহযোগীরা ডাকাত দলের সদস্য । এ ঘটনায় উদ্ধারকৃত গরু দুটির প্রকৃত মালিকের সন্ধান পেতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে সহযোগিতা বার্তা দিয়েছেন কুমারখালী থানা পুলিশ।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, সেতু এলাকায় পুলিশের চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করে দুইটি গরু ও তালা কাটার বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে প্রেরণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!