বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ আরিফুল ইসলাম
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ pm
১৩
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মধুগঞ্জ বাজার ছন্দা সিনেমা হলের নিচে অবস্থিত ফিরোজ ডেন্টালের সঠিক কাগজপত্রও রেজিস্টার্ড চিকিৎসক না থাকাই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এছাড়াও অভিযানের সময় কালীগঞ্জ থানা পুলিশের সদস্য, আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের কালীগঞ্জে যত্রতত্র গজিয়ে উঠা এসব ডেন্টাল ক্লিনিকে ভুয়া চিকিৎসায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

পরবর্তীতে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ না করায় ফিরোজ ডেন্টালের মালিক ফিরোজুর রহমানকে জরিমানার টাকা পরিশোধ করে ডি সি আর সংগ্রহ করার শর্তে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটিকে ১০ দিনের মধ্যে রেজিস্টার্ড চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!