মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ মাহফুজুর রহমান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ pm
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

​ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!