মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ pm
বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, সাইবার নিরাপত্তা আইন, রাজনৈতিক মামলার তদন্ত এবং বিভিন্ন আদালতের ওয়ারেন্ট সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মাদক মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দস্যুতা মামলার দুইজন, ডাকাতির প্রস্তুতি (ছিনতাই) মামলার চারজন এবং সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার একজন এজাহারভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন একজন ব্যক্তিকেও আটক করা হয়। পাশাপাশি বিভিন্ন আদালতের জিআর ওয়ারেন্ট, সিআর ওয়ারেন্ট এবং সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বাসন থানা পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, ছিনতাই, দস্যুতা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্ত ও বিচারাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!