পটুয়াখালীর গলাচিপায় ৫২ পিচ ইয়াবাসহ জিকু (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা-পুলিশ।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এসআই নুরুজ্জমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠীর শাহ আলম মৃধার রান্না ঘরের ভিতরে অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবাসহ হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায় মোঃ দিদারুল ইসলাম জিকু মুশুরিকাঠী গ্রামের ৭ নং ওয়ার্ডের মোঃ শাহ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা (মামলা নম্বর: ৩৬, তারিখ: ১৪/০৯/২০২৬) রজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।