মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভবানীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশের পরিচয় উদঘাটন, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

মোঃ মহিন উদ্দিন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ pm
১৭
ভবানীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশের পরিচয় উদঘাটন, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গাজীপুর সদরের ভবানীপুরে ডোবার পানিতে সুটকেস ও প্লাস্টিকের বস্তায় ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত ও অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশের পরিচয় উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানায়, নিহত নারীর নাম ডলি আক্তার (৩০)। পাঁচ বছরের প্রেমের সম্পর্ক, বিয়ে নিয়ে বিরোধ এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের জেরে প্রেমিক মিশন ইসলাম (২২) তাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হত্যার পর নিহতের পরিচয় গোপন ও লাশ গুম করতে বটি দা ও ব্লেড দিয়ে মরদেহ দ্বিখণ্ডিত করা হয়। পরে লাশের একাংশ সুটকেসে এবং অপরাংশ প্লাস্টিকের বস্তায় ভরে গাজীপুর সদরের ভবানীপুর এলাকার একটি খালের পানিতে ফেলে দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসে ডোবার পানিতে সুটকেস ও বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহের পর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তে নামে পিবিআই গাজীপুর জেলা।

তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের প্রেমিক মিশন ইসলাম, তার মা বানু আক্তার (৪৩) এবং সহযোগী মিজানুর রহমান মিল্টন (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের দাবি, গ্রেপ্তার তিনজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কি না, হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত আরও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!