রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

মোঃ আলমগীর হোসাইন
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ pm
মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
এস এন ট্রেডার্স নামের এক বিএডিসি ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি (TSP) সার বিক্রির দায়ে এস এন ট্রেডার্স নামের এক বিএডিসি ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতেরপাড়া এলাকার বিএডিসি সার ডিলার এস এন ট্রেডার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির বিষয়টি প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধি মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এবং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, অতিরিক্ত দামে সার বিক্রি করে কৃষকদের ভোগান্তিতে ফেলার সুযোগ নেই। কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!